Qabasic

Publish with Qabasic

আপনার বই, হাজারো পাঠকের ফোনে।

কাজের বাংলা বই লিখেছেন? Qabasic-এ প্রকাশ করুন — বিক্রি, পেমেন্ট, ডেলিভারি আর প্রচার আমরা সামলাই।

বিক্রির ৭০% আপনার

গ্রাহক যা দেন তার ৭০% লেখকের, ৩০% Qabasic-এর। পার্টনার কোডে বিক্রি হলে আগে পার্টনারের কমিশন, তারপর ৭০/৩০।

প্রতি মাসে bKash-এ

প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের আয় — ৳৫০০ বা তার বেশি হলে। প্রতিটি বিক্রির আয় ৭ দিন পর তোলার যোগ্য হয়।

নিজেই আপলোড করুন

PDF, কভার, নমুনা পৃষ্ঠা আর বিবরণ আপনার লেখক ড্যাশবোর্ড থেকে। আমরা দেখে প্রকাশ করি।

অধিকার আপনার

চুক্তি একচেটিয়া নয় — অন্য জায়গাতেও বিক্রি করতে পারবেন। ৩০ দিনের নোটিশে বই সরিয়ে নিতে পারবেন।

পাঠকের সুরক্ষিত কপি

প্রতিটি কপিতে ক্রেতার নাম থাকে, ডাউনলোড সীমিত — অনুমতি ছাড়া ছড়ানো কঠিন।

আমরা প্রচার করি

শপ, কালেকশন, সোশ্যাল পোস্ট আর পার্টনার প্রোগ্রামে আপনার বই।

যেভাবে কাজ করে

  1. ১. আবেদন করুন — সাধারণত কয়েক দিনের মধ্যে উত্তর।
  2. ২. লেখক ড্যাশবোর্ডে বই যোগ করুন: PDF, কভার, নমুনা পৃষ্ঠা, বিবরণ, প্রস্তাবিত দাম।
  3. ৩. “রিভিউয়ের জন্য পাঠান” — আমরা দেখে প্রকাশ করি বা কী বদলাতে হবে জানাই।
  4. ৪. বিক্রি হলেই ড্যাশবোর্ডে আয় দেখবেন; মাসে একবার bKash-এ পেমেন্ট।

যে বই আমরা প্রকাশ করি

  • বইটি আপনার নিজের লেখা, অন্য কারো লেখা বা ছবি অনুমতি ছাড়া নয়।
  • রোগ সারানো, নিশ্চিত আয় বা এ ধরনের প্রতিশ্রুতি নয় — সাধারণ তথ্য ও নির্দেশনা।
  • ঘৃণা, প্রাপ্তবয়স্ক বা বেআইনি কনটেন্ট নয়।
  • PDF পরিষ্কার, পড়ার উপযোগী; কভার ও অন্তত ৪টি নমুনা পৃষ্ঠা।
  • চূড়ান্ত দাম Qabasic ঠিক করে (আপনার প্রস্তাবিত দাম বিবেচনা করে)।

বিস্তারিত: লেখক চুক্তি · কপিরাইট নীতি · প্রশ্ন: authors@qabasic.com

আবেদন করতে সাইন ইন করুন

একটি Qabasic অ্যাকাউন্ট দিয়েই লেখক ড্যাশবোর্ড ব্যবহার করবেন।